স্টাফ রিপোর্টার: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তিনার সপরিবারে দুই মেয়ে ছাড়া সকল কে ১৯৭৫ এর ১৫ ই আগস্ট নির্মমভাবে হত্যা করে বাংলার স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল।
এই আগস্ট মাসেই বাঙালিরা হারিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।আগস্ট মাস কে বাঙালির শোকের মাস হিসেবে পালন করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর শোকের মাস উপলক্ষে আগস্টের প্রথম প্রহরে ছাত্রলীগের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অধীনস্থ অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার রাজ সহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



