চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে আজ ১৩ ই আগস্ট সকাল ১১ টায় শিল্পকলা একাডেমীর শ্রীমন্ত টাউন হলে চুয়াডাঙ্গা জেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গার জেলা পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন)মোঃ আবু তারেক এর সভাপতিত্বে ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও ও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাশক নজরুল ইসলাম সরকার।

এছাড়াও চুয়াডাঙ্গা জেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণ ওয়ার্কশপ অনুষ্ঠানে অত্র জেলার ১৭ টি অস্থায়ী পুলিশ ক্যাম্প এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মশালায় চুয়াডাঙ্গা জেলার ১৭ টি পুলিশ ক্যাম্প এলাকার ব্যক্তিবর্গদের নিকট স্ব স্ব এলাকার অস্থায়ী পুলিশ ক্যাম্পের প্রয়োজনীয়তা সম্পর্কে খোলামেলা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (চুয়াডাঙ্গা সদর) কনক কুমার দাস।