আলমডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিজোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মহাদয়ের সৌজন্যে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নে মাক্স বিতরণ করলেন চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন।
জানাগেছে, ছাত্রলীগ নেতা স্বপন এর নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হায়াত আলীর উপস্থিতিতে ৯টি ওয়ার্ডে জনগনের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়।