গৌরীপুর প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতার স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ১ কোটি বৃক্ষ রোপন কর্মসূচী পালন হচ্ছে। এই ধারাবাহিকতায় গৌরীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে ২১ জুলাই এই বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।


গৌরীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন গৌরীপুর উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় এর সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিত চন্দ্র দাস। এসময় গৌরীপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন। 


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন যে, বাংলাদেশ কে চির সবুজ গড়ে তুলতে ও মুজিব শতবর্ষ কে স্বরণীয় করে রাখতে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি হিসেবে আজকের এই বৃক্ষ রোপন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন "গাছ লাগান পরিবেশ বাঁচান" আসুন আমরা সকলে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করতে সচেষ্ট হই।