নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে বৃক্ষ রোপণ করবে বাংলাদেশ ছাত্রলীগ। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এর স্লোগান "মুজিববর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান"। মুজিব শতবর্ষ উদযাপন হিসেবে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) মাসের সময়ের মধ্যে কমপক্ষে ৩টি গাছ যাহার মধ্যে ফলজ বনজ ও ভেষজ প্রজাতির গাছ লাগানোর কথা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বৃক্ষ রোপন সম্পর্কে বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক বলেন যে, বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে, উঁচু-নিচু পতিত জমি, রাস্তার পাশে, নদীর পাড়ে গাছ লাগানো অতীব গুরুত্বপূর্ণ। এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচী বৃক্ষ রোপন বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগে সকল নেতাকর্মীদের কমপক্ষে ৩টি করে গাছ লাগাতে বলেন।

এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় (২৯ জুন) সোমবার সকাল ১১ টায় জীবননগর উপজেলা ছাত্রলীগের নেতা বি.এম. আল্ মামুন রনি'র উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন হয়েছে।
জীবননগর ছাত্রলীগের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে জীবননগর হাইস্কুল ও জীবননগর দৌলৎগঞ্জ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান, জীবননগর হাইস্কুল এর পরিচালনা পর্ষদ এর সাবেক আহবায়ক জননেতা গোলাম মোর্তুজা, জীবননগর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান, জীবননগর হাইস্কুল এর পরিচালনা পর্ষদ এর সভাপতি আবু মোঃ আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা ইউ,আর,সি এর ইন্সট্রাক্টর জামাল হোসেন, জীবননগর হাইস্কুল এর শিক্ষক মতিয়ার রহমান, আসাদুর রহমান, জীবননগর উপজেলা ছাত্রলীগ নেতা বি.এম. আল্ মামুন রনি। এছাড়াও জীবননগর ছাত্রলীগের কর্মী লাজুক, মেহেদী হাসান রনি , লিমন, নাজমুল, দ্বীপ, নাহিদ, সেতু, হেলাল সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিব শতবর্ষে বৃক্ষ রোপন কর্মসূচি সম্পর্কে জীবননগর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মোঃ আব্দুল লতিফ অমল বলেন যে, পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি সম্পর্কে জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা বলেন যে, সৃষ্টির বুকে প্রাণিকূলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বন্যা, খরা, ঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন, মাটিদূষণ, পানিদূষণ, বায়ুদূষণ প্রতিরোধ করে। এক কথায় প্রকৃতির অমূল্য ও প্রধান সম্পদ হচ্ছে বৃক্ষ। তাই আমরা আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) মাসের মধ্যে ফলজ বনজ ও ভেষজ প্রজাতির গাছ লাগাবো।
জীবননগর উপজেলা ছাত্রলীগ নেতা বি.এম. আল্ মামুন রনি বলেন যে, চুয়াডাঙ্গা-২ আসনের উন্নয়নের রূপকার মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আলী আজগর টগর এমপি’র অনুপ্রেরণায় ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল্-নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য দাদা'র নির্দেশনায় ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ভাইয়ের দিক নির্দেশনায় জীবননগর উপজেলা ছাত্রলীগের এই বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছি। এছাড়াও গাছের সবচেয়ে বড় গুণ হলো- আমরা জীবিত থাকার জন্য যে অক্সিজেন গ্রহণ করি তা আমরা আমাদের চারপাশের গাছপালা থেকে নিয়ে থাকি। তাই আমরা সবাই বেশি বেশি গাছ লাগাবো। সবুজ প্রাকৃতিক বান্ধব সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।

