ঢাবি প্রতিনিধি: ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল নির্যাতন দিবস স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
গতকাল ২৩ জুলাই বৃহস্পতিবার রাত ৮ টায় শামসুন্নাহার হলের সামনের স্মৃতি ফলকে মোমবাতি জ্বেলে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও হল ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ছাত্রসমাজের পক্ষ থেকে ২০০২ সালের এই দিনে খালেদা-নিজামীর মদদে ঘৃণিত মানবতা বিরোধী ছাত্রী নির্যাতনের বিচার চেয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল নির্যাতন দিবস স্মরণে মোমবাতি প্রজ্বলন মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল্ নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামস-ঈ-নোমান, বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি বেনজির নিশি, ঢাবি অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার রাজ, ঢাবি ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও হল ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২০০২ সালের এই দিনে খালেদা নিজামী সরকারের প্রত্যক্ষ মদদে এইদিনে ওই হলের সাধারণ ছাত্রীদের ওপর রাতের অন্ধকারে পুলিশ নির্মম নির্যাতন চালায়। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগসহ সকল শিক্ষক-শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে টিকতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন ভিসি অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী।




