গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ডসংখ্যক মানুষ মারা গেছেন সৌদি আরবে । শনিবার একদিনে দেশটিতে ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
সৌদি আরবে মার্চের ২ তারিখ থেকে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে একদিনে দেশটিতে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেনি। খবর আরব নিউজের। দেশটিতে এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৫৮ জনে। শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ১২৮ জন।
করোনায় সৌদি আরবে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫ হাজার ৯২৯ জন। নতুন করে আক্রান্তের তালিকায় রিয়াদে ৩৬০, দাম্মামে ৩১৫, হুফফে ২১৭ এবং কাতিফের ২১৪ জনের নাম রয়েছে।


