চুয়াডাঙ্গা প্রতিনিধি: সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ভয়াবহ অবস্থায় রূপ নিয়েছে।  দিনে দিনে বেড়েই চলেছে চুয়াডাঙ্গাতে করোনা রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস সংক্রামিত হয়ে প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। এই করোনা আক্রান্ত মৃত ব্যাক্তিদের দাফন কার্যে সেচ্ছায় কাজ করছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ ও তাকওয়া ফাউন্ডেশনের একদল তরুণ স্বেচ্ছাসেবক।
জানাগেছে, গতকাল ২৩ জুলাই চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াবাইদুর রহমান চৌধুরী জিপু করোনা রোগীর দাফনে নিয়োজিত ছাত্রলীগ ও তাকওয়া ফাউন্ডেশনের সেচ্ছাসেবীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার মাক্স ও গাম্বলবুট দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, তাকওয়া ফাউন্ডেশনের সেচ্ছাসেবীবৃন্দ সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।