বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুজিব শতবর্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষে পদার্পণ উপলক্ষে ক্যাম্পাসে ১০০ বৃক্ষরোপণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ শাখা ছাত্রলীগ।
"মুজিববর্ষের আহ্বান ,৩ টি করে গাছ লাগান" এই স্লোগান কে সামনে রেখে সোমবার ২৭ জুলাই অনুষদসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ, ঔষধি ও ফুল জাতীয় বৃক্ষ রোপণ করা হয়।
গাছগুলোর মধ্যে রয়েছে সফেদা, পাতাবাহার, নিম, কাঠ বাদাম, নীল কৃষ্ণচূড়া, লেবু, গোলাপ, জুই, ও আম গাছের চারা।
এসময় উপস্থিত ছিলেন, অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আব্দুল মইন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।


