চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার বেগমপুর ইউনিয়ন ও নেহালপুর ইউনিয়নে ২৩ জুলাই চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের বৃক্ষ রোপন কর্মসূচী ও করোনা সংক্রামণ রোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বেগমপুর ও নিহালপুর ইউনিয়নে গাছের চারা রোপন ও চারা বিতরন এবং ২০০ মাস্ক ও ২০০ কেরু হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।

যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান জিল্লু।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডুসাক এর সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগ নেতা শামীম হোসেন মিজি। এসময় আরো উপস্থিত ছিলেন নেহালপুর ও বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।