স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় গত ১৯ জুলাই রাত ১০ টায় বাস স্ট্যান্ডে এক চায়ের দোকানে অপরিচিত এক কিশোর কে দেখে স্থানীয় পত্রিকা জীবননগর বার্তার নিজিস্ব প্রতিনিধি অর্পন রকি তার বড় ভাই জীবননগর উপজেলা ছাত্রলীগের নেতা বি.এম. আল্ মামুন রনি কে বিষয়টি জানান। 
ছাত্রলীগ নেতা রনি ছেলেটির পরিচয় নেন ছেলেটি চুয়াডাঙ্গা জেলার মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশন এর নিটকবর্তী গোবিন্দপুর গ্রামের মোঃ মনোয়ার হোসেন এর একমাত্র ছেলে মোঃ রওশন জামিল বায়েজিদ (১৪)। সে অষ্টম শ্রেণির একজন ছাত্র।
ছেলেটির পরিবারের সাথে কথা বলে জানাগেছে যে,
জীবননগর উপজেলা শহরে কোন আত্নীয় নাই। রাতে তখন রনি জীবননগর থানার কর্মকর্তা (ওসি তদন্ত) ফেরদৌস ওয়াহেদ কে বিষয়টি জানায় এবং থানায় রেখে পরিবারের নিকট পৌঁছে দেওয়ার জন্য বলেন। কিন্তু ওসি তদন্ত ছেলেটিকে রনির হেফাজতে রাখেন। পরে রনি তাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে রাতে থাকা ও খাওয়ার ব্যাবস্থা করেন।

আজ ২০ জুলাই সকাল ১০ টায় বায়জিদকে তার পরিবারের অবিভাবক পিতা মোঃ মনোয়ার হোসেন এর নিকট জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ এর উপস্থিতিতে ছেলেকে জীবননগর থানা প্রাঙ্গনে ফেরত দেওয়া হয়েছে।

এই বিষয়ে রনি বলেন যে, আমি ছাত্রলীগের সংগঠন করি, আর এই রকম বিপদে মানুষের পাশে থাকা সকল মানুষের দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করেছি। আর মানবতার সেবায় কাজ করা আমাদের বাংলাদেশ ছাত্রলীগ এর প্রত্যেক নেতাকর্মী কাজ । আমি সবসময় চেষ্টা করব মানুষের পাশে থাকতে।

জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ বলেন যে, রনি ছেলেটি কে পাওয়ার সাথে সাথে আমাকে জানিয়েছে পরে আমি রনিকে ভালো জানি বিধায় তার নিকট ছেলে টির রাত্রি যাপনের ব্যবস্থার জন্য বলেছিলাম। রনি ছেলেটিকে রাত্রি যাপন শেষে সকালে আমার নিকট ছেলেটির অবিভাবক সহ আসে, আমি সকল বিষয় জানারপর ছেলেটি কে তার পিতার নিকট হস্তান্তর করি। এবং ছাত্রলীগ নেতা রনি কে আমি জীবননগর থানার পক্ষ থেকে  ধন্যবাদ জ্ঞাপন করেছি।