ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সকল পরীক্ষা করোনা ভাইরাস পরবর্তী সময়ে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার জানিয়েছেন দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।তিনি বলেন, ওএমআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে করোনা পরবর্তী পরীক্ষাগুলো । ওএমআর পদ্ধতি চালু হলে ফলাফল প্রকাশের সময় আগের চেয়ে দুই মাস কমে যাবে। খাতা দেখা শেষ হলে ১০-১৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। ইতোমধ্যে আমরা কলেজে পেয়ে গেছি ওএমআর পদ্ধতির খাতা।


