কাশ্মীরের লাদাখের কার্গিল এলাকা ভূমিকম্পে ফের কেঁপে উঠল ।
ভারতের স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৩৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭।
দেশটির ন্যাশনাল সেন্টার সিসমোলজি (এনসিএস) জানায়, কার্গিল থেকে ৪৩৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই কম্পন আঘাত হানে। ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সূত্র : দ্য ইকোনমিক টাইমস