খাদিজা বেগম কান্তা
আমরা এতো সহজেই কেন বিশ্বাস করি মানুষকে?
আমরা এতো সহজেই কেন ভুলে যাই সব, আমরা কেন এখনও যত্রতত্র খুঁজিনা মানুষের আড়ালে ঘৃণ্য অমানুষ??

এখনও মানুষ কেন প্রতারিত হয় যখন তখন ??
মানুষ কেন বোকা বনে যায় ওদের কাছে
মানুষ কেন আজো হারায়না বিশ্বাস
আজো কেনো অমানুষ বাসা বাঁধে
ভালো মানুষের মাঝে??

এইযে শাহেদ, পাপিয়া, ক্যাসিনো সম্রাট
পিতাহীন জননীর ওরা নষ্ট ফসল,
মুখোশের আড়ালে ওরা
বিভৎস দানব।

নতুন ভার্সনে ফিরে আসা ওরা একাত্তরের বিলুপ্ত শকুন
আস্তাকুঁড়ে পড়ে থাকা পঁচা দুর্গন্ধময় লাশ থেকেও ওরা কুঁড়ে কুঁড়ে খায় পুঁজ, রক্ত, বিষ্ঠা ওরা খায় জীবন ও জীবানু।

ওরা মস্তবড় রাক্ষস, ওরা এক লহমায় গিলে খেতে পারে পুরো জাহাজের মাস্তুল।।
ওরা ক্ষুধায় কাতর ড্রাগন, ক্ষুধার আগুনে ঝলসে দেয় মানুষের সব আশার স্বপন।
ওরা ক্ষুধায় কাতর কাঙালি, ক্ষুধার অনলে গিলে খায় ওরা বাংলাদেশ আর বাঙালি।।

ওরা নষ্ট মায়ের জারজ সন্তান, তবু কেন মানুষ বোঝেনা ওদের বোকা বনে যায় বারবার??