যশোর-৬ কেশবপুর আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

করোনা পরিস্থিতির মধ্যে,স্বাস্থ্য সুরক্ষা মেনে স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মঙ্গলবার কেশবপুর আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদ এ ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে জানান, আওয়ামী লীগ প্রার্থী শাহীন চাকলাদার নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪শ ৩ ভোট, বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১২ ভোট ও জাতীয় পার্টির হাবিবুর রহমান লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩শ ৭৪ ভোট।