জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় আজ ৩১ জুলাই সকাল ১০ টায় দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মুহিত ও জীবননগর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিপেন বিশ্বাস।
সিপেন বিশ্বাস বলেন যে, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। আমি হিন্দুধর্মালম্বী একজন হলেও সকল ধর্মের মানুষের উৎসবে তাদের পাশে থাকা আমার ভালোলাগা। তাই ঈদুল আযহা কে সামনে রেখে জীবননগর উপজেলায় কিছু দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে নিজ উদ্দোগে ঈদ বস্ত্র বিতরণ করেছি।
এসময় দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ কালে পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।


