জীবননগর পৌরসভার টিকাদান স্বাস্থ্যকর্মি করোনায় আক্রান্ত হয়েছে ।এ নিয়ে জীবননগরউপজেলায় ৩০জন মহামারী করোনায় আক্রান্ত হয়েছে।

জীবননগর উপজেলা কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ জুলিয়েড পারউইন, বিষয়টি নিশ্চিত করেছেন । 

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন বলেন,জীবননগর পৌরসভার যে টিকাদান  স্বাস্থ্যকর্মির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে তার বাড়িতে লকডাউন করে দেওয়া হয়েছে এবং সর্বশেষ যে সমস্থ ব্যাক্তিদের চিকিৎসা প্রদান করেছে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে