ঢাবি প্রতিনিধি: সুলতান মুহাম্মদ ওয়াসির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১১তম ব্যাচের ২০১৫-২০১৬ সেশনের মেধাবী শিক্ষার্থী ছিলেন ।


গত বছর ২১ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পথে ওয়াসির মৃত্যু হয় আজ ২১ জুলাই ওয়াসির ১ম মৃত্যু বার্ষিকী। মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় এর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

ওয়াসির দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি আল্-নাহিয়ান খান জয়, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসুর সদ্য সাবেক পরিবহণ সম্পাদক শামস্-ঈ-নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সদ্য সাবেক এজিএস সাদ্দাম হোসাইন। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর নেতৃবৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।            

বাংলাদেশ ছাত্রলীগের দুই দিকপাল সভাপতি আল্-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন যে, ওয়াসির  শূন্যতায় ওয়াসির ছোট ভাই এস এম শাফি'র পড়ালেখার দায়িত্ব ও তার পরিবারের পাশে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার সব সময় থাকবে।