কুষ্টিয়া প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতার স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ১ কোটি বৃক্ষ রোপন কর্মসূচী পালন হচ্ছে। একই ধারাবাহিকতায় কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ এর উদ্যোগে আজ ২০ জুলাই সকাল ১০ টায় এই বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় এর সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাংগঠনিক সম্পাদক নাজমুল সিদ্দিকী নাজ। এসময় কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন যে, পর্যায়ক্রমে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের ১৪টি ইউনিয়নে পর্যায়ক্রমে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাংগঠনিক সম্পাদক নাজমুল সিদ্দিকী নাজ বলেন যে, মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একান্ত আস্থা ভাজন ব্যাক্তি আমাদের কুষ্টিয়া মাটি ও মানুষের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারন সম্পাদক জননেতা জনাব মাহবুব-উল আলম হানিফ (এমপি) মহোদয় এর দিক নির্দেশনায় এই বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।


