তুমিই দেখিয়েছিলে প্রথম আলো।
তোমার সাথেই প্রথম জ্যোৎস্নাবিলাস।
তোমার হাত ধরেই বিশ্ব-ভ্রমণ।
তোমার প্রথম উপস্থিতির অনুভূতি,
অব্যক্তই রয়ে গেলো সারাজীবন।
কখনোই বলা হলো না,
তুমিই আমার প্রথম ভালবাসা,
ব্যক্ত করা হলো না আমার অনুভূতি,
কিছুটা অবহেলা কিছুটা খামখেয়ালি।
তবুও বলি তুমিই আমার প্রথম ভালবাসা
তুমিই আমার মা।


