জুয়েল বিশ্বাস, কোটচাঁদপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোটচাঁদপুর  উপজেলাবাসীর সর্বস্তরের সাধারণ জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী।
কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ২৮ জুলাই তিনি সময় বাংলা কে বলেন যে, আমি আমার কোটচাঁদপুর উপজেলা বাসীকে অনেক ভালোবাসি, তাদের সুখে দুঃখে সবসময় নিজের স্বাধ্যমত পাশে থাকার চেষ্টা করি। আর আমাদের মুসলিম সম্প্রদায়ের উৎসব ঈদ ঈদে সকলের প্রতি খোঁজ খবর নেওয়া ও উৎসবে সকলের জন্য শুভকামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমি, বাংলাদেশ আওয়ামী লীগ কোটচাঁদপুর উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক জানাচ্ছি। ঈদুল আজহা সকলের জন্য বয়ে আসুক সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ। 

ইসলাম ধর্মে মুসলিমদের বড় দু'টি ধর্মীয় উৎসব এর মধ্যে একটি হলো ঈদুল আযহা। ঈদ অর্থ হাসি খুশি আনন্দ। ঈদের দিনে মুসলিম ধর্মাবলম্বীরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে একত্রিত হয়ে  কাঁধে কাঁধ মিলিয়ে ঈদগাহে জামাতের সাথে নামায আদায় করেন। নামজ শেষে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাই একে অন্যের সাথে কোলাকুলি করে। এর দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাদেরকে নেয়ামত দান করেন।

যেসকল মুসলিমদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে তার উপর ঈদুল আযহা উপলক্ষে পশু কোরবানি করা ওয়াজিব। এই দিনটিতে মুসলিম ধর্মাবলম্বীরা তাদের সাধ্য অনুযায়ী ধর্মীয় নিয়ম অনুসারে উট, দুম্বা ,গরু, ছাগল কুরবানী দিয়ে থাকে। 

কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী আরো বলেন যে, জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই দেশের উন্নয়নের জন্য  দুর্বার গতিতে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারা অগ্রগতি অব্যাহত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে বারবার ক্ষমতায় রাখতে সক্ষম হলে, তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। এজন্য দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের জন্য কাজ করতে হবে। বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে যে কোন প্রাকৃতিক দুর্যোগ সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন এবং সবাইকে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এবং এই বন্যার কবলিত মানুষদের যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে ও নিরাপদে থাকেন।