দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩০ জন।
বয়স ভিত্তিক বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন।
৩০ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী। হাসপাতালে মারা গেছেন ১৮ জন বাসায় ১১ এবং মৃত অবস্থায় হাসপাতালে গেছেন ১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২ হাজার ৩০৫ জনের।


