র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে রিপন (৩৫) নামে এক ব্যক্তি রাজধানীর দক্ষিণখান এলাকায় নিহত হয়েছেন। রাত ৩-টার দিকে দক্ষিণখানের আসিয়ান সিটিতে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী, বলছে র‌্যাব। ঘটনার বিষয়ে  এক ক্ষুদে বার্তায় জানিয়েছে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং।

র‌্যাব অভিযানের বিষয়ে জানায়, রাত ৩ টার দিকে আসিয়ান সিটি ফাঁকা মাঠে ৪/৫ জন মাদক ব্যবসায়ীর উপস্থিতির খবর পেয়ে র‌্যাবের টহল টিম সেখানে অভিযানে যায়। র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। একজন র‌্যাব সদস্য এতে  আহত হন। র‌্যাব পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিপন। ঘটনাস্থল  থেকে এসময়  বাকিরা পালিয়ে যায়। 

র‌্যাব জানায়,  ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।