ঢাবি প্রতিনিধি: মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ এর বন ও পরিবেশ উপ-কমিটির উদ্যোগে সবুজায়ন কর্মসূচি হিসেবে ১৮ জুলাই সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর সলিমুল্লাহ মুসলিম হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সলিমুল্লাহ মুসলিম হলের ভর্তিকৃত ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর স্মৃতি কে ধরে রাখতে এই বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব অধ্যাপক ড. আখতারুজ্জামান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুজিবর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাংঠনিক সম্পাদক সারমিন সুলতানা লিলি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাকসুর সাবেক এজিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক  সাদ্দাম হোসেন, ডাকসুর সাবেক পরিবহন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক শামস-ঈ-নোমান, অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার রাজ, সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি ও সাধারণ সম্পাদক, সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।