বাংলার এক বীর
কবি, সনজিত চন্দ্র দাস

 চিরস্বাধীন, নই কারো অধীন
         মানুষ, নই কারো খেলনার ফানুস! 

উল্কার ন্যায় বেগবান, নই তো স্থবির
         কাপুরুষ নই, আমি বাংলার এক বীর! 

বজ্রন্যায় কঠিন, নই কোমল শাবক 
          বরফ আমি নই,আমি প্রজ্জ্বলিত পাবক! 

সত্যের স্তম্ভ নই, তবে মিথ্যাকে করি ঘৃণা
           স্বাত্তিক আহার খেতে চাই, হারামকে না!   
 

হিমাদ্রীর মত আকাশভাবনা, নই ছোট লোক
            নই কারো অপচিন্তক, সকলের ভালো হোক!

দেশের তরে শতবার মরি, জন্মি শতবার
            যোগ্য নই মাতা তবু গর্ভে নিও বারংবার! 

ডরপুক নই, দেশের তরে আকাশ ও করবো চিড়
            মনে রেখো আমি বাংলার এক বীর!

বিঃদ্রঃ সনজিত চন্দ্র দাস এর ফেসবুক আইডি থেকে সংগৃহীত।