স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বিশিষ্ট আর্ট শিল্পী আব্দুল মান্না আজ ২০ জুলাই রাত সাড়ে ৭ টায় জীবননগর বাজার থেকে বাসায় যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
জানাগেছে, শিল্পী মান্নান ছিলেন একজন মিষ্টি ভাষী সাদামনের মানুষ। তিনি ১৯৭৮ সাল থেকে জীবননগর বাজারের সকলের সাথে মিলে মিশে আর্ট গ্যালারী সহ বিভিন্ন চিত্র শিল্পের কাজ তিনি করতেন। মৃত্যুকালে তিনার বয়স হয়েছিলো ৫৫ বছর।
তিনার জানাজা নামাজ আগামীকাল ২১ জুলাই সকাল ১০ টায় তিনার পৈত্রিক বসতবাড়ি দেহাটি গ্রামের পোষ্ট অফিসের পাশে বাড়িতে অনুষ্ঠিত হবে বলে তিনার নিকট জনেরা সাংবাদিক সহ এলাকার সাধারণ মানুষ কে অবগত করেছেন।



