ঢাবি প্রতিনিধি: সুলতান মুহাম্মদ ওয়াসির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১১তম ব্যাচ ২০১৫-১৬ সেশনের মেধাবী শিক্ষার্থী ছিলেন ।
গত বছর ২১ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পথে ওয়াসির মৃত্যু হয় আজ ২১ জুলাই ওয়াসির ১ম মৃত্যু বার্ষিকী। মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওয়াসির স্বরণে বাংলাদেশ ছাত্রলীগ এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ওয়াসির স্মরণে তার ছোট ভাই শাফি কে সাথে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, বাংলাদেশ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, বাংলাদেশ ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক শামস-ঈ-নোমান, বাংলাদেশ ছাত্রলীগ এর উপ-সাহিত্য সম্পাদক এসএম রিয়াদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্গত অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার রাজ, ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগের দুই দিকপাল সভাপতি আল্-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন যে, ওয়াসির শূন্যতায় ওয়াসির ছোট ভাই এস এম শাফি'র পড়ালেখার দায়িত্ব ও তার পরিবারের পাশে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার সব সময় থাকবে। করোনা ভাইরাস সংক্রমন কেটে গেলে আমরা ওয়াসির পরিবার কে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিকট দেখা করব এবং ওয়াসির পরিবার সম্পর্কে বিস্তারিত বলব। আমাদের দৃঢ় বিশ্বাস বঙ্গবন্ধুকন্যা আমাদের দেশরত্ন শেখ হাসিনার আপা ওয়াসির পরিবারের পাশে থাকবেন।


