বিশ্বে সংক্রমণের যে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস, তার জিনগত গঠন ও আচরণ চীনে প্রথম যে ভাইরাস আঘাত হেনেছিল, তার থেকে বদলে গেছে। বিজ্ঞানীরা এমনটাই দাবি করছেন। 

সার্স-কোভ-২,  কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী ভাইরাস, যার পোশাকি নাম। তার আচরণ বদলে গেছে অর্থাৎ এই ভাইরাস বিজ্ঞানের পরিভাষায় ‘মিউটেট’ করে ফেলেছে।

বিজ্ঞানীরা বলছেন, মহামারী এই করোনাভাইরাস প্রথম আত্মপ্রকাশ করার পর এর জিনে কয়েক হাজার বদল ঘটেছে। কিন্তু তারা দেখছেন, আচরণে পরিবর্তন এনেছে এর একটি ভাইরাসের।


তিনারা আরও বলছেন, এই পরিবর্তন ঘটেছে সম্ভবত ভাইরাসটি ইতালি পৌঁছানোর পর। এবং  নতুন জিনগত পরিবর্তন ধরা পড়েছে  বিশ্বের বিভিন্ন দেশে যেসব নমুনা সংগ্রহ করা হচ্ছে তার ৯৭ শতাংশের মধ্যে।

অস্বাভাবিক কিছু নয় ভাইরাসের জিনগত বদল । কিন্তু অর্থ কী এই পরিবর্তনের , তা নিয়ে বিজ্ঞানীরা এখন কাজ করছেন। তবে বিজ্ঞানীরা অন্তত এটুকু জানতে পেরেছেন যে, এই ভাইরাসের মানুষ থেকে মানুষে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা বেড়েছে, মিউটেশন বা জিনগত পরিবর্তনের ফলে । 

সূত্র : বিবিসি