মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার মো. মিজানুর রহমান।

রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সোমবার (১৩জুলাই) ভোর সাড়ে ৩টায়  চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুর খবর টি, সিএমপি কমিশনার মাহবুবর রহমান মিজানুরের  নিশ্চিত করে জানান, মিজানুর করোনা আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ তিনি ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।