স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা মেম নগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণ কাজ আজ সকাল ১০ টায় শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর টগর মহোদয়।
-জানাগেছে, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে দর্শনা মেম নগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।
ভবন নির্মাণ কাজ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌরসভার পৌর মেয়র মতিয়ার রহমান, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাকারিয়া আলম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিদ্যালয় মানেজিং কমিটি সদস্য বৃন্দ সহ দর্শনা পৌর আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


