যশোর প্রতিনিধি: যশোরে গত ২৪ ঘন্টায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০জন। এ নিয়ে যশোরে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৪৮৭ জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৬৬জন এবং বিভিন্ন হাসপাতাল ও হোম কোরেন্টাইনে চিকিৎসাধীন আছেন ৭০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২১জন।
এছাড়া খুলনা বিভাগের জেলা গুলোতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা খুলনায় ৩৪, বাগেরহাটে ১৪, সাতক্ষীরায় ৪০, ঝিনাইদহে ৬৩, মাগুরায় ৯, নড়াইলে ১৬,  কুষ্টিয়ায় ২৩, চুয়াডাঙ্গায় ২৩, মেহেরপুরে ৪ জন।