অহংকারী ক্রোধ
কবি, জয়নুল আবেদীন রাজু

শক্তির পথে বলিয়ান, জ্ঞান যদি হয় অধম,
হীনবল জ্ঞানে মহান মানুষ তাই মহিয়ান।   
অন্যের গুনে মানুষ বেগবান তার অপমান
মহৎ  সংসারী সবই আপন নিজেই শুধু পর। 

ক্রোধে ক্ষয় শরীর ও সম্মান দুই সমান,
শয়ান মন লোভী পাপাচার মানুষ জখম। 
কঠিন বিষে রক্ত পুড়ে মানুষ মরে
অহংকারের তাপে জ্বলে আর পোড়ে।

নিজেই শ্রেষ্ঠ শয়তানের মহান গুণ ,
মানুষ আর শয়তানের তফাৎ প্রভুর সমান।
ডিঙি নৌকা মানুষ তরী অহংকারের পুরী 
চোরের সম্পদ অহংকারে আগুনে পোড়ে।

বিঃদ্রঃ লেখাটি কবি জয়নুল আবেদীন রাজু স্যারের ফেসবুক আইডি থেকে সংগৃহীত।