স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সরকারি ছুটির সাথে মিল রেখেই তৈরি পোশাকসহ শিল্প-কলখানার শ্রমিকদের ছুটি থাকবে।
ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তৈরি পোশাক শিল্পখাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটিসহ শিল্প এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের চলতি জুলাই মাসের বেতন-ভাতা নিয়ে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তিনদিনই থাকবে কোরবানির ঈদের ছুটি । বাড়বে না এই ছুটি। আবার ছুটিকালীন কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেয়া হয়েছে। জুলাই মাসের ভাতা-বেতন, বোনাসের বিষয়ে বিজিএমইএ এর সঙ্গে বৈঠকে শ্রম মন্ত্রণালয় সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।


