জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচী গ্রহণ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় জীবননগর উপজেলায় আজ ১৬ জুলাই সকাল ১০ টায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগার টগর মহোদয়।
বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, জীবননগর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, বর্তমান দায়িত্বরত জীবননগর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান টি পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন।
বৃক্ষ রোপন কর্মসূচী সম্পর্কে চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর টগর মহাদয় বলেন যে, মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে ১ কোটি বৃক্ষ রোপন করবে আওয়ামী লীগ সরকার। আজ আমাদের মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি এই কর্মসূচী উদ্বোধন করেছেন, সেই ধারাবাহিকতায় আমিও আমার নির্বাচনী এলাকায় এই কর্মসূচী পালন করেছি। গাছ লাগানোর পাশাপাশি কিছু গাছের চারা বিতরণ করেছি। তিনি আরও বলেন গাছ আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষের ভূমিকা অতিগুরুত্বপূর্ণ। তাই আমরা সকলে বেশি বেশি গাছ লাগাবো। সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ গড়ে তুলবো।