জীবননগর প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদ এর নেতৃত্বে সারাদেশে মাদকবিরোধী প্রচারণা ও অভিযান চলছে এই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী প্রচারণা চালায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
![]() |
| জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী প্রচারণা |
জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় আজ ২৭ জুলাই সকল ১১ টায় জীবননগর সীমান্তে ইউনিয়নে বিভিন্ন স্থানে এই স্লোগান ( "চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো" ) কে সামনে রেখে জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
মাদক বিরোধী প্রচারণায় উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ, সেলিম রেজা সহ জীবন নগর থানায় কর্মরত এসআই, এএসআই ও কনস্টেবল বৃন্দ।




