জীবননগর প্রতিনিধি: করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী ছড়িয়েছে। অদৃশ্য করোনা ভাইরাসের সংক্রমণ দেশে দিনদিন বৃদ্ধি পাচ্ছে। চুয়াডাঙ্গা জেলায় করোনা ভাইরাসের আক্রান্তের রোগীর সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে।
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা বাসীর করোনার নমুনা পরীক্ষার জন্য ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস সংক্রমণের রোগীর নমুনা সংগ্রহ বুথ ও জীবননগর উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত হাত ধোয়ার জন্য একটি বেসিন উদ্বোধন হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মুনিম লিংকন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুলিয়েট পারভিন স্নিগ্ধা,আবাসিক মেডিকেল অফিসার মাহমুদ বিন হেদায়েত , স্বাস্থ্য কর্মীবৃন্দ সহ প্রমূখ।



