স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ মহামারী রোধের জন্য চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ ১৯ জুলাই সকাল ১১ টায় দর্শনা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে ৩২ হাজার মাস্ক ও সাবান বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগার টগর মহোদয়।
এসময় দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সকল ইউনিট কে এই মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
মাস্ক ও সাবান বিতরণ কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলী মুনছুর বাবু, পৌর মেয়র মতিয়ার রহমান, পারকৃষ্টপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।


