স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য জেলাভিত্তিক টিম গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করবে সংগঠনের নেতারা।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সমন্বয়ে এই ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত হবে। ত্রাণ বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপ-সম্পাদক ফেরদৌস শাহরিয়ার নিলয়, ছালেকুর রহমান শাকিল, মাজহারুল হক মাহফুজ।

দেশের বন্যা দুর্গত কয়েকটি জেলায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত করবে সরকারদলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জেলাগুলো হলো বগুড়া , মাদারীপুর, সিরাজগঞ্জ, ফরিদপুর, গাইবান্ধা জামালপুর, কুড়িগ্রাম, শরীয়তপুর , মানিকগঞ্জ , সুনামগঞ্জ ও মৌলভীবাজার।

বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিটি জেলায় আলাদা আলাদা টিম গঠন করে ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত করবে সংগঠনটি।