দেশ থেকে অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনতে কুয়েত সরকার একটি প্রবাসী কোটা বিল প্রণয়ন করেছে বলে খবর প্রকাশ হয়েছে।
জানা গেছে, ঐ খসড়া আইনে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য মাত্র ৩ ভাগ কোটা প্রস্তাব করা হয়েছে। এই আইন পাশ হলে দেশটিতে অবস্থানরত আড়াই লাখের বেশি অভিবাসীকে ফেরত আসতে হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

কুয়েতে মোট জনসংখ্যা ৪৩ লাখ, এর মধ্যে ৩০ লাখ অভিবাসী। কুয়েতের মোট জনসংখ্যার ৭০ ভাগ অভিবাসী হওয়ায় দেশটির সরকার সম্প্রতি উদ্যোগ নিয়েছে অভিবাসীর সংখ্যা পর্যায়ক্রমে ৩০ শতাংশে নামিয়ে আনতে।

কুয়েতের পার্লামেন্টের একটি কমিটি সম্প্রতি এ সংক্রান্ত খসড়া কোটা বিল অনুমোদন করে। প্রস্তাবিত বিল আইনে পরিণত হলে আড়াই লাখেরও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। বিভিন্ন দেশের অভিবাসীদের বিভিন্ন কোটায় ভাগ করে ফেরত পাঠানোর প্রস্তাব রাখা হয়েছে।