সংসার চলত যেই গরুর দুধ বিক্রি করে সেই গরু সন্তানের লেখাপড়ার পথ সুগম করতে বিক্রি করে স্মার্টফোন কিনেছেন, ভারতের হিমাচল প্রদেশের জ্বালামুখীগ্রামের কুলদীপ কুমার নামে এক বাবা। নিজের সন্তানদের অনলাইন ক্লাস করার সুযোগ তৈরি করতে গিয়ে তার শেষ সম্বল গরুটিও বিক্রি করে দিয়েছেন তিনি।
কুলদীপ কুমার জানান, তিনার আর কোনো উপায় ছিল না। সন্তানদের পড়াশোনা শেখাতে চেয়েছিলেন তিনি। মাত্র একটা স্মার্টফোনের জন্য তাদের পড়াশোনা মাঝপথে বন্ধ করতে চাননি তিনি। তাই তিনি, সন্তানদের স্মার্টফোন কিনে দিয়েছেন নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে।
তিনার, শেষ সম্বল বলতে ঘরে ছিল পোষা গরু, এটি বাদে তিনার কাছে আর কিছুই ছিল না বিক্রি করার মতো। তিনি সন্তানদের বাবা, তাই তিনার দায়িত্ব অনেক। এজন্য যেভাবেই হোক দায়িত্ব পালন তো করতে হবে!
কুলদীপের সংসার এই একটিমাত্র গরুর দুধ বিক্রি করে চলত। তিনি অনেক চেষ্টা করেও স্মার্টফোন কেনার টাকা জোগাড় করতে পারেননি। তাই তিনি শেষমেশ নিজের শেষ সম্বলটুকু বিক্রির করার কঠিন সিদ্ধান্তটি নেন। স্মার্টফোন কিনতে গিয়ে তিনি এখন সহায়সম্বলহীন।
তিনার, দুই সন্তানের মধ্যে অন্নু পড়ে চতুর্থ শ্রেণিতে এবং দ্বিতীয় শ্রেণিতে পড়ে দিপ্পু।


