বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সৌদি আরবের দাম্মাম থেকে দেশে ফিরেছেন ৪১৫ বাংলাদেশি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকাল ৮টা ২০ মিনিটে পৌঁছান তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগত যাত্রীরা কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি। জানা গেছে, করোনা কারনে সৌদিতে আটকা পড়েন এসব বাংলাদেশি।
তারা দেশে ফিরতে পারছিলেন না ফ্লাইট চলাচল বন্ধ থাকায়। সৌদি ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাদের দেশে ফিরিয়ে আনে। সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন দেশে ফেরাদের মধ্যে।


