দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাওলী ইউনিয়ন ছাত্রলীগ এর যুগ্ম আহবায়ক মোঃ নাহিদুল ইসলাম অনিক বিশ্বাস গত ২৩ জুলাই করোনা পজিটিভ হওয়া গুরুতর অসুস্থ। 

জানাগেছে, দামুড়হুদা উপজেলার করোনা সংক্রমণের হাত থেকে মানুষকে রক্ষা পেতে বিভিন্ন সময়ে সামাজিক কর্মকান্ড ও দুর্যোগে মানুষের পাশে থেকেছে দামুড়হুদা উপজেলার হাওলী ইউনিয়ন ছাত্রলীগ এর যুগ্ম আহবায়ক ও লোকনাথপুরের ঐতিহ্যবাহী জাগরনী সংসদ ক্লাবের সভাপতি মোঃ নাহিদুল ইসলাম অনিক বিশ্বাস।
ছাত্রলীগ নেতা অনিক নিজে ও জাগরণী ক্লাবের উদ্যোগে প্রায় ৪০০ পরিবারের মাঝে ত্রাণ ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে করোনায় অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। এই ভাবে দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করতে গিয়ে আজ করোনা পজিটিভ হয়ে অসুস্থ হয়ে বিছানায় গত হয়েছেন এই ছাত্রলীগ নেতা। 

বর্তমানে ছাত্রলীগ নেতা অনিক চিকিৎসকের পরামর্শ মোতাবেক নিজ বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এবং অনিক সকলের কাছে দোয়া চেয়েছেন।