মেহেরপুর প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতার স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ১ কোটি বৃক্ষ রোপন কর্মসূচী পালন হচ্ছে। একই ধারাবাহিকতায় মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আজ ২৭ জুলাই এই বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, মেহেরপুর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আব্দুস সালাম বাঁধনের নির্দেশনায় মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আলী সবুজের নেতৃত্বে হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ সংলগ্ন জনতা ক্লাবে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃক্ষ রোপন কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সোবাহান। মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্য আব্দুস সামাদ সোহাগ, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান আলী, যুগ্ম -সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ডালিম রানা, সাইফ হাসান কৌশিক, ওয়ালিদ আল জাবির প্লাবন, আসিফ ইকবাল অনিক, নাজমুল হোসেন, সোহেল রানা স্বপন, শান্ত, রিফাজ, উজ্বল, শাহীন, সাইদ, রতন, মৃদুল, পল্লব, রিকো সহ প্রমুখ।


