আলমডাঙ্গা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মানের প্রতিশ্রুতি প্রদান করেছিলেন।

প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছেন। 

এই শীর্ষক ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রকল্পের মধ্যে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ১১ কোটি ৯৬ লাখ টাকা ব্যায়ে  আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

মডেল মসজিদের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক রবিউল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা  নির্বাহী অফিসার লিটন আলী, গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী শফিক আহামেদ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আলী রেজা সজল, আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহামেদ ডন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগ এর সাবেক সভাপতি আবু মুসা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কুমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদ হাসান চঞ্চল, আলমডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক।