অর্পন রকি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার জীবননগর প্রেসক্লাবের সেক্রেটারী ও দৈনিক ইত্তেফাক এবং দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাংবাদিক এম আর বাবুর মা ও মৃত মুন্সী আলী আহম্মেদ মিয়ার স্ত্রী রিজিয়া খাতুন লিলি (৯০) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি, জাহিদুল ইসলাম জাহিদ বাবু ও সেক্রেটারি, জামাল হোসেন খোকন। একই সাথে তিনার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছে "সময় বাংলা.নেট" পরিবারটি।
এক শোক বার্তায় তিনারা মৃত রিজিয়া খাতুন লিলির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রিজিয়া খাতুন লিলি (১৮জুলাই) সন্ধ্যা ৭টার সময় জীবসনগর পৌর শহরের হাইস্কুল পাড়ায়, তিনার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। শনিবার (১৮ জুলাই) রাত ১০:৩০ মিনিটে জীবননগর কেন্দ্রীয় কবরস্থানে তিনার জানাজা শেষে দাফন সম্পূর্ণ করা হয়।


