অভয়নগর প্রতিনিধি: যশোর জেলার অভয়নগর উপজেলায় আজ সকাল ১০ টায় নওয়াপাড়া পৌরসভায় বরাদ্দকৃত ভিজিএফ এর চাউল সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ হয়েছে।

ভিজিএফ এর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। 

মেয়র সুশান্ত ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় সামজিক দূরত্ব বজায় রেখে নওয়াপাড়া পৌরসভার ১,৩,৭ ওয়ার্ডে অসহায় প্রান্তিক মানুষদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরন করেন।

ভিজিএফ এর চাউল বিতরণে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগ,  যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ প্রমূখ।