৯ আগস্ট থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে এই কার্যক্রম চলবে।শিক্ষার্থীরা এবার ৫ কলেজের পরিবর্তে ১০টি কলেজ নির্ধারণ করতে পারবেন।
২০১৯-২০ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এক মাস উনিশ দিন পর অবশেষে কলেজে ভর্তির খবর পেলো। এ বছর কলেজে ভর্তির জন্য আবেদন করবেন ১৬ লাখ ৯০ হাজার ৫২৩জন শিক্ষার্থী

ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান জানান, যে সকল শিক্ষার্থীরা প্রথম দফায় ভর্তির সুযোগ পাবেন না তাদের জন্য থাকবে দ্বিতীয় ও তৃতীয়বার আবেদনের সুযোগ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা এর চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, শিক্ষার্থীরা তার পছন্দের কলেজের জন্য তিন বার আবেদন করতে পারে। আমরা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে পারবো। সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০ টি কলেজের আবেদন করতে পারবে। তার মেধা অনুযায়ী তাকে আমরা নির্বাচন করবো।

তিনি বলেন তবে কবে থেকে শ্রেণীকক্ষে ক্লাস শুরু হবে সে বিষয়ে না বললেও চেয়ারম্যান বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক যে ছুটি রয়েছে তা থেকে করোনাকালের এ সময় পুষিয়ে নিতে সমন্বয় করা হবে।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বলেন, আমাদের ছুটি আছে ৯০ দিনের মতো। সেই ছুটিগুলোকে আমরা যদি সমন্বয় করে দিতে পারি শ্রেণি কার্যক্রমের সঙ্গে। তাহলে যে সময় হারিয়ে গেছে, তা আমরা সমন্বয় করতে পরবো।