স্টাফ রিপোর্টার : মুজিব শতবর্ষ উপলক্ষে জাতির পিতার স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ১ কোটি বৃক্ষ রোপন কর্মসূচী পালন হচ্ছে। একই ধারাবাহিকতায়  ঢাকা মহানগর দক্ষিণ এর মুগদা থানা ছাত্রলীগের উদ্যোগে আজ ২০ জুলাই এই বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ এর উদ্যোগে মুগদা থানা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন যশোর জেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় এর সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য । 

এসময়  ঢাকা মহানগর দক্ষিণ অধীনাস্থ মুগদা থানা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ এর সভাপতি মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি আব্দুর জব্বার রাজ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আতিকুর রহমান আতিক। এছাড়াও মুগদা থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন। 

মুগদা থানা ছাত্রলীগের সভাপতি রতন মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।