জাহিদুল ইসলাম মামুন:  চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা, বাজদিয়া, অনন্তপুর, বিদ্যাধরপুর, কর্চাডাঙ্গা, সাবেক ২ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী সাইফুজ্জামানের করোনা পজেটিভ হয়েছে। 
জানাগেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামের উসমান আলীর পুত্র ও আন্দুলবাড়ীয়া ইউপির সাবেক ২নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত  সাইফুজ্জামানের শরীরে গত ৬ জুলাই মহামারী ও প্রাণঘাতি করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনের প্রাথমিক লক্ষণ বা  উপসর্গ দেখা দেয়।

তিনি করোনা আক্রান্ত হলে  জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার - পরিকল্পনা উপজেলা কর্মকর্তা ডাঃ জুলিয়েট পারউইনের সাথে মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,গত ৭ জুলাই ২০২০ ইং তারিখে স্বাস্থ্য সহকারীর সকল কর্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন ও  স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম  সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করেন।

এ ছাড়াও তিনি আরো জানান, গত ১২ জুলাই তার  নমুনা সংগ্রহ করা হয়। গত ১৪ জুলাই করোনা পজেটিভ রিপোর্ট আসে। আমি ও আমার প্রতিনিধিকে সাথে নিয়ে ঐ স্বাস্থ্য সহকারীর বাড়ীতে  সরেজমিন পরিদর্শন করি। পরিদর্শন শেষে তার  সুস্থতা কামনায়  উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ ব্যাপারে,জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, করোনা একটি রোগ। আমরা করোনাকে ভয় পাই কিন্তু করোনা আক্রান্ত কোন রোগীকে নয়। আসুন আমরা সকলে মিলেই করোনা রেগীর সাথে মানবিক আচরণ করি, ভালো ব্যবহার করি। তিনি আরো বলেন, তার নিকট আত্মীয়-স্বজনদের সাথে মানবিক আচরণের আহবায়ন জানান। 

এ ছাড়াও তিনি আরো জানান, করোনা ভাইরাস সংক্রমণ কোভিড-১৯ আক্রান্ত রোগীর বাড়ীটি জীবননগর থানা পুলিশের পক্ষ থেকে লাল পতাকা টাঙ্গিয়ে বাসা বাড়ীটি লক ডাউন ঘোষণা করা হয়েছে। রোগীকে বর্তমানে হোম করেন্টাইন-আইসলিউশনে রাখা হয়েছে। 

এ ব্যাপারে, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সাথে  মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বলেন, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রোগীকে খাদ্য সামগ্রী সহ সার্বিক সহযোগীতা করা হবে।

এ ব্যাপারে,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিবার- পরিকল্পনা কল্যাণ কেন্দ্রর পরিবার কল্যাণ সহকারী আশরাফুন নাহার শোভা তার সহ কর্মীর উন্নত চিকিৎসা সহ দ্রুত সুস্থতা ও  আশু রোগমুক্তি কামনায় মহান রব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করে জেলাবাসীর সকলের নিকট দোয়া চেয়েছেন। 

উল্লেখ্যঃ জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই সোলায়মান হোসেন, টু-আইসি  এএসআই হাবিবুর রহমান হাবিব সহ ঙ্গীয় ফোর্স  লক ডাউন কর্যক্রম সম্পন্ন করেন।