কোভিড-১৯ মহামারী রোধের জন্য চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ ১৬ জুলাই সকাল ১১ টায় জীবননগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৩২ হাজার মাস্ক ও সাবান বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগার টগর মহোদয়।
এসময় জীবননগর উপজেলা আওয়ামী লীগের ৯ টি ইউনিটে ও জীবননগর থানা পুলিশ কে এই মাস্ক ও সাবান বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের গণমানুষের নেতা উন্নয়নের রূপকার মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোঃ আলী আজগার টগর (এম.পি) মহোদয়।
মাস্ক ও সাবান বিতরণ কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, জীবননগর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, বর্তমান দায়িত্বরত জীবননগর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।


